Author: admin

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,১১৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ জুনের এই ভয়াবহ বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত ১৬,৭৪০ জন এবং হাজার হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দুর্যোগ পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানান। হোর্হে রদ্রিগেজ জানান, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৮৬,৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে…

Read More

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তাঁর সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা, নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। নেতাদের অনেকে বলছেন, শেখ হাসিনা নিজে ফিরবেন কি না, তার পাশাপাশি বড় প্রশ্ন হলো—বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত কতজন নেতা-কর্মী প্রস্তুত আছেন। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার…

Read More

নতুন ঋণ কর্মসূচির শর্ত ও কাঠামো নিয়ে আলোচনা করতে আগামী ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফরে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। সফরকালে অন্তর্বর্তী বা নতুন সরকারের ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিপুল অর্থের উৎস এবং এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ের ঋণচুক্তি থেকে সরে এসে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রাজস্ব সংস্কারের লক্ষ্যে আইএমএফের কাছে নতুন ঋণ প্যাকেজ চাওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এ সফরের আয়োজন করা হয়েছে। আরো পড়ুন বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি…

Read More

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অতিভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, মধ্য উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান…

Read More

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর অভিজাত আবাসিক এলাকা ডুবোস ট্রায়াঙ্গেলে গাছপালায় ঘেরা এক শান্ত সড়কে সম্প্রতি একটি অ্যাপার্টমেন্ট ঘিরে ক্রেতাদের ভিড় দেখা যায়। তিন শয়নকক্ষের ওই ফ্ল্যাটের দাম প্রায় ৩০ লাখ ডলার। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অন্য বিষয়। বিক্রেতা নগদের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই বা অ্যানথ্রপিকের শেয়ারও মূল্য পরিশোধের মাধ্যম হিসেবে নিতে আগ্রহী ছিলেন। ফ্ল্যাটটি দেখে বেরিয়ে আসা ওপেনএআইয়ের একজন তরুণ কর্মী বলেন, সম্পত্তিটির মূল্য নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে তিনি এটি কিনতে চান। দুই বছর আগে প্রযুক্তি খাতের একটি চাকরির জন্য তিনি ক্যালিফোর্নিয়ায় আসেন এবং বর্তমানে ভাড়া বাসায় থাকেন। শেয়ার দিয়ে ফ্ল্যাটের মূল্য পরিশোধ করা সম্ভব কি না, তা…

Read More

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শুক্রবার (১০ জুলাই) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকেই নতুন দাম সারা দেশে কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ…

Read More

জন্মদিন মানেই কেক কাটা, উৎসব কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এক ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। ৩০তম জন্মদিন উপলক্ষে তিনি বিশ্বঐতিহ্য সুন্দরবনে ৩০০টি গাছ রোপণ করেছেন। গত ৮ জুলাই প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তিনি ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছেন। চমকের কথায়, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা করেন তিনি। তবে এটি শুধু সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতার প্রতীক। তিনি বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন…

Read More

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া নিয়ে দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি এসব কথা লেখেন। আদালতের পথে চিত্রনায়িকা পরীমনিফাইল ছবি ফেসবুক স্ট্যাটাসে পরীমনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ…

Read More

দক্ষিণ কোরিয়ায় তরুণ-তরুণীদের জন্য একটি ব্যতিক্রমী ‘ডেটিং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পালগংসান পর্বতের প্রাচীন দংহওয়াসা বৌদ্ধ মন্দিরে এই আয়োজন করা হয়। দেশটিতে কম জন্মহার নিয়ে উদ্বেগ বেড়েছে। ৩০ ঘণ্টাব্যাপী এই আয়োজনে পরিচয় পর্ব, আলোচনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়, যাতে অংশগ্রহণকারীরা একে অপরকে জানার সুযোগ পান এবং সম্ভাব্য সঙ্গী খুঁজে নিতে পারেন। অনুষ্ঠানে এক ভিক্ষু অংশগ্রহণকারীদের বলেন, তারা শুধু জীবনসঙ্গী খুঁজতে আসেননি, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগেও অংশ নিচ্ছেন। কারণ দক্ষিণ কোরিয়ায় জন্মহার ক্রমাগত কমে যাচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালক ইউ চিওল-জু বলেন, ‘কম জন্মহার এখন একটি জাতীয় সংকট। তাই এ বিষয়ে কিছু করা প্রয়োজন ছিল।’ তিনি জানান,…

Read More

আর্থিক সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন ফরিদপুরের তরুণ শোয়াইব বিশ্বাস (২৩)। ছুটিতে বিয়ে করে আবার প্রবাসে যাওয়ার ১০ দিন পর দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর এল পরিবারের কাছে। শোয়াইব ফরিদপুরের সালথা উপজেলার মুরুটিয়া গ্রামের শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই–বোনের মধ্যে তিনি ছিলেন সেজ। ২০২৩ সালে তিনি মালয়েশিয়ায় যান। স্বজনেরা বলেন, প্রায় তিন বছর পর গত এপ্রিলে ছুটিতে দেশে ফেরেন শোয়াইব। পরিবারের ইচ্ছায় মে মাসের শুরুতে তিনি বিয়ে করেন। ১ জুলাই তিনি আবার মালয়েশিয়ায় ফিরে যান। সেখানে তিনি জোহর বাহরু শহরের একটি নির্মাতা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ পাইপ স্থাপনের কাজ করতেন। গতকাল শুক্রবার সকালে কর্মস্থলে ক্রেন দিয়ে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন শোয়াইব। শোয়াইবের…

Read More